দক্ষিণ ২৪ পরগনার ফালতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের শেষ দিনে এক নাটকীয় ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস নেতা Jahangir Khan-এর বাড়িতেই সরাসরি পৌঁছে গেলেন উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার Ajay Pal Sharma, যিনি বর্তমানে নির্বাচনী দায়িত্বে রয়েছেন।
সরাসরি বাড়িতে গিয়ে ‘ডেডলাইন’সূত্রের খবর,
পুলিশ বাহিনী নিয়ে সরাসরি জাহাঙ্গীর খানের বাড়িতে যান Ajay Pal Sharma। সেখানে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে জানান, নির্বাচনের সময় কোনও রকম অশান্তি, হিংসা বা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।
কেন এত আলোচনা এই সাক্ষাৎ নিয়ে?
দক্ষিণ ২৪ পরগনায় Jahangir Khan-কে তৃণমূল কংগ্রেসের এক অত্যন্ত প্রভাবশালী মুখ হিসেবে ধরা হয়। বিরোধীদের অভিযোগ, এলাকায় ‘ভয়ের পরিবেশ’ তৈরির সঙ্গে তাঁর নাম বারবার জড়িয়েছে। সেই প্রেক্ষাপটে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ এবং কড়া প্রশাসনিক ভাবমূর্তির জন্য পরিচিত Ajay Pal Sharma-র এই পদক্ষেপকে বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
ঘটনার মূল দিকগুলো:
নিরপেক্ষ ভোটের বার্তা: প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, ফালতার মতো স্পর্শকাতর এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।বিরোধীদের প্রতিক্রিয়া: বিজেপি সহ অন্যান্য বিরোধী দল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বহুদিন পর কোনও কর্মকর্তা সরাসরি প্রভাবশালী নেতার বাড়িতে গিয়ে আইন প্রয়োগের বার্তা দিলেন।এলাকায় চাপা উত্তেজনা: এই ঘটনার পর ফালতার রাজনৈতিক মহলে চাপা টানটান পরিস্থিতি তৈরি হয়েছে। জাহাঙ্গীর খানের সমর্থকদের মধ্যেও এই হঠাৎ সতর্কতা নিয়ে জোর আলোচনা চলছে।প্রশাসনিক সূত্রের দাবি,“এতদিন শুধু কথা শোনা যেত, কিন্তু এবার মাটিতে অ্যাকশন দেখা যাচ্ছে। আইন সবার জন্য সমান—ভোটে গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না।”
কী প্রভাব পড়তে পারে?
আগামী ২৯ এপ্রিল ফালতায় ভোটগ্রহণ। প্রচার শেষের ঠিক আগে এই ‘সিংঘম’ স্টাইল হস্তক্ষেপে স্পষ্ট, প্রশাসন এবার কোনও প্রভাবশালী নেতা বা বাহুবলীকে ছাড় দিতে রাজি নয়। এখন দেখার, এই কড়া বার্তার প্রভাব ভোটের দিন বাস্তবে কতটা পড়ে।
No Comment! Be the first one.