একদিকে অফিসিয়াল ওয়েবসাইটে এখনও “Apply Online” অপশন দেখা যাচ্ছে, কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলেই ভেসে উঠছে — “Updated Status will be made available soon” বার্তা।
অন্যদিকে বহু আবেদনকারীর ফোনে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পাঠানো হয়েছে মেসেজ, যেখানে দাবি করা হয়েছে প্রথম কিস্তির ₹১৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।
তবে চাঞ্চল্য বাড়িয়েছে আরও একটি বিষয়। যে নম্বর থেকে ওই মেসেজ পাঠানো হয়েছিল, বর্তমানে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দেখা যাচ্ছে — “This person is no longer on WhatsApp.”
ফলে প্রশ্ন উঠছে, প্রকল্পের আপডেট কি সাময়িকভাবে বন্ধ? নাকি প্রযুক্তিগত সমস্যার জেরে অদৃশ্য হয়ে গেল সরকারি যোগাযোগের নম্বর?
এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি।
No Comment! Be the first one.