গুজরাতের দাহোড়ে বিজেপি বিধায়ক বাচুভাই খাবাড়ের প্রাসাদোপম বাড়ি পরিষ্কার করতে দমকলের গাড়ি ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তাঁর বাড়ির সামনে দমকলের ইঞ্জিন দেখা যায়। প্রথমে অনেকে মনে করেছিলেন, সম্ভবত আগুন নেভানোর জন্য দমকল ডাকা হয়েছে। পরে জানা যায়, দেবগড় বড়িয়া পুরসভা থেকে দমকলের গাড়ি বিধায়কের বাড়ি ধোয়া ও পরিষ্কার করার কাজে পাঠানো হয়েছিল। ভাইরাল ভিডিওতে দমকলকর্মীদের হোস পাইপ দিয়ে বাড়ির বাইরের অংশে জল দিতে দেখা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরকারি পরিষেবা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। বাচুভাই খাবাড় গুজরাতের প্রাক্তন মন্ত্রীও। ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনা শুরু হয়েছে।
No Comment! Be the first one.